দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সোনাগাজী পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়াবিদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদীসহ অনেকে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং তাঁদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাসেম।
অনুষ্ঠান শেষে সোনাগাজী উপজেলার শতাধিক ক্লাবের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এমএস/